Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তর খয়েরবাড়িতে হাতির হানা

উত্তর খয়েরবাড়িতে হাতির হানা
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বুধবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের উত্তর খয়েরবাড়িতে হাতির দলের হামলায় ক্ষতিগ্রস্ত হল ১৫ মণ ধান। এদিন রাত একটা নাগাদ গোরুমারা জঙ্গল থেকে হাতির দল প্রথমে ধান খেতে ঢুকে পড়ে। মজুত রাখা ধান খেয়ে নষ্ট করে দেয়। অন্যদিকে এদিন গভীর রাতে চাপড়ামারি বনাঞ্চল থেকে একটি হাতি জলঢাকা নদী পেরিয়ে হানা দেয় হিলা চা বাগানের লোয়ার ডিভিশনের ৩ নম্বর শ্রমিক মহল্লায়। দু’টি ঘর ভেঙে দেয়। খবর পেয়ে বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে বনে ফিরিয়ে দেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ