Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তর দিনাজপুর থেকে মালদহ, গাঁজা, পোস্ত চাষ হচ্ছে কিনা দেখতে একমাসের সার্ভে শেষ

উত্তর দিনাজপুর থেকে মালদহ, গাঁজা, পোস্ত চাষ হচ্ছে কিনা দেখতে একমাসের সার্ভে শেষ
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: নজরদারি, আইনের বেড়াজাল সত্ত্বেও শীতের শুরুতেই গাঁজা ও পোস্ত চাষ শুরুর প্রবণতা থাকে মাদক কারবারীদের। তাই  উত্তর দিনাজপুর জেলার নদী তীরবর্তী এলাকা ও মালদহ সীমানাসহ বিস্তীর্ণ এলাকায় সমীক্ষা করল জেলার নারকো সমন্বয় কমিটি। তবে এই মরশুমে এখনও পর্যন্ত গাঁজা ও পোস্ত চাষ নজরে না আসায় কিছুটা হলেও স্বস্তি।
Advertisement
জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, প্রতিবেশী জেলায় মাঝেমধ্যে গাঁজা ও পোস্ত চাষ করার প্রবণতা দেখা যায়। সেই কারণে এই জেলাতেও মাদক তৈরির মূল উপাদানে ভরপুর ওই দুই গাছ এখানে চাষ হয় কিনা খতিয়ে দেখা হয়েছে। 
একমাস ধরে সমীক্ষা চলেছে জেলাজুড়ে। তার মধ্যে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে নদীর ধার, ফাঁকা খাসজমিতে গাঁজা বা পোস্ত চাষ হচ্ছে কি না। এর জন্য জেলার আবগারি, কৃষি, ভূমিসহ বিভিন্ন দপ্তর সমন্বয় রেখে এই সার্ভে করার উদ্যোগ নেয়। 
এই মরশুমে তেমন কোনও সন্দেহজনক গাছের দেখা মেলেনি। আবগারি দপ্তর সূত্রে খবর, কয়েক বছর আগে একবার এধরনের চাষের হদিশ মিলেছিল। তারপর নজরদারি বাড়ানো হয় মালদহ জেলা লাগোয়া এলাকাগুলিতে।
জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, দু’দিন আগে এব্যাপারে জেলা প্রশাসন বৈঠক করেছে। পুলিস, আবগারি, ভূমি, কৃষি ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্প্রতি জেলাজুড়ে দফায় দফায় সার্ভে করে দেখা হয়েছে পোস্ত ও গাঁজা চাষ হয়েছে কি না। সার্ভেতে তেমন কিছুর খোঁজ মেলেনি। নিয়মিত নজরদারি চলবে।
সম্পর্কিত সংবাদ