Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

উৎসবে ব্যবসা সওয়া ৪ লক্ষ কোটি টাকার!

দেওয়ালি ও ধনতেরাস মিলিয়ে মাসখানেক ধরে দেশজুড়ে যে উৎসব চলছে, তাতে ৪ লক্ষ ২৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে বলে দাবি করল ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স।

উৎসবে ব্যবসা সওয়া ৪ লক্ষ কোটি টাকার!
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেওয়ালি ও ধনতেরাস মিলিয়ে মাসখানেক ধরে দেশজুড়ে যে উৎসব চলছে, তাতে ৪ লক্ষ ২৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে বলে দাবি করল ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। তাদের বক্তব্য, শুধু দেওয়ালিতেই ব্যবসা হয়েছে ৫০ হাজার কোটি টাকার। দুর্গাপুজো ও নবরাত্রিকে কেন্দ্র করে জাতীয় স্তরে যে উৎসবের শুরু, তা আপাতত শেষ হবে ছট পুজোয়। তবে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিয়ের মরশুম। তাতে নতুন করে বাণিজ্য বাড়বে বলেই আশাবাদী ব্যবসায়ীরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ