Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন নন ইমিগ্র্যান্ট ভিসায় নিয়ম বদল, চিন্তায় ভারতীয়রা

ভারতীয়দের জন্য দুঃসংবাদ! নন-ইমিগ্র্যান্ট ভিসা (এনআইভি) আবেদনকারীদের জন্য নিয়মে বদল আনল আমেরিকা। এখন থেকে এনআইভি’র জন্য আবেদনকারী যে দেশের নাগরিক বা তিনি আইনিভাবে যে দেশে রয়েছেন, শুধুমাত্র সেখান থেকেই ভিসা ইন্টারভিউয়ের জন্য আর্জি জানানো যাবে।

মার্কিন নন ইমিগ্র্যান্ট ভিসায় নিয়ম বদল, চিন্তায় ভারতীয়রা
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ভারতীয়দের জন্য দুঃসংবাদ! নন-ইমিগ্র্যান্ট ভিসা (এনআইভি) আবেদনকারীদের জন্য নিয়মে বদল আনল আমেরিকা। এখন থেকে এনআইভি’র জন্য আবেদনকারী যে দেশের নাগরিক বা তিনি আইনিভাবে যে দেশে রয়েছেন, শুধুমাত্র সেখান থেকেই ভিসা ইন্টারভিউয়ের জন্য আর্জি জানানো যাবে। মার্কিন বিদেশ দপ্তরের এই ঘোষণার পরেই প্রমাদ গুণছেন বিপুল সংখ্যক ভারতীয়। কারণ, ভারতীয়দের অনেকেই নিজের দেশের কনস্যুলেটের দীর্ঘ সময় এড়াতে বিদেশের মার্কিন কনস্যুলেটে আবেদন করতেন। এই নির্দেশিকার ফলে চলতি মাসের শুরু থেকেই সেই প্রথা বন্ধ হতে চলেছে।

Advertisement

কোভিড পর্বের পর থেকে ভিসা ইন্টারভিউয়ের দীর্ঘ লাইন এড়াতে অনেকেই থাইল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি বা ব্রাজিলে উড়ে যেতেন। নতুন নিয়ম সেই প্রথায় রাশ টানা হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ