Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে গিয়ে ১ নাবালকের মৃত্যু, নিখোঁজ আরো ২

সচেতনতা, পুলিশি নজরদারি চলছেই। কিন্তু তা সত্ত্বেও মন্দারমণিতে সমুদ্রস্নানে প্রাণহানির ঘটনায় দাঁড়ি পড়ছে না।

মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে গিয়ে ১ নাবালকের মৃত্যু, নিখোঁজ আরো ২
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৮
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: সচেতনতা, পুলিশি নজরদারি চলছেই। কিন্তু তা সত্ত্বেও মন্দারমণিতে সমুদ্রস্নানে প্রাণহানির ঘটনায় দাঁড়ি পড়ছে না। ফের মন্দারমণিতে তলিয়ে গিয়ে মৃত্যু হল একজনের। আজ, সোমবার বিকেলের দিকে সমুদ্রস্নানে নেমেছিল এক দম্পতি। সঙ্গে ছিল এক নাবালক। এরপর তাঁরা সকলে আচমকাই সমুদ্রে তলিয়ে যান। পরে নাবালকের দেহ উদ্ধার হয়। সকলেই নদীয়া জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে। 

Advertisement

এদিন মন্দারমণির মোহনার সংলগ্ন সৈকতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃত নাবালকের নাম সোমনাথ হালদার (১০)। সে কৃষ্ণগঞ্জ থানার প্রতাপপুর গ্রামের বাসিন্দা। আপাতত নিখোঁজ রয়েছেন নদীয়ার শান্তিপুর থানার বাগদেবীপুর গ্রামের সুমন শীল(২৪) এবং বৃষ্টি শীল (১৮)। তাঁদের খোঁজে  এদিন সন্ধ্যা পর্যন্ত স্পিডবোট নিয়ে চলে জোর তল্লাশি। কিন্তু তারপরও তাঁদের খোঁজ মেলেনি। এই ঘটনার ২০ দিন আগেই মন্দারমণিতে স্নান করতে নেমে সোনারপুর এবং মহেশতলার দুই পর্যটকের মৃত্যু হয়েছিল। তারপর ফের একই ঘটনা ঘটায় এই পর্যটন কেন্দ্রে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশি নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন।

Advertisement
সম্পর্কিত সংবাদ