Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মাদক বোঝাই সাবমেরিন ধ্বংস করল মার্কিন সেনা

আমেরিকার উপকূলের দিকে এগিয়ে আসছিল মাদক বোঝাই সাবমেরিন। সেটিকে ধ্বংস করে দিয়েছে মার্কিন সেনা। শনিবার এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মাদক বোঝাই সাবমেরিন ধ্বংস করল মার্কিন সেনা
  • ২০ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

ওয়াশিংটন: আমেরিকার উপকূলের দিকে এগিয়ে আসছিল মাদক বোঝাই সাবমেরিন। সেটিকে ধ্বংস করে দিয়েছে মার্কিন সেনা। শনিবার এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রেও নিজের ঢাক পেটাতে কোনও কসুর করেননি তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, মাদক পাচারকারীদের চেনা রুট ধরেই একটি সাবমেরিন আমেরিকার দিকে এগিয়ে আসছিল। তাতে ফেনট্যানিয়েল সহ অন্যান্য মাদক রয়েছে বলে নিশ্চিত করেছিল মার্কিন গোয়েন্দারা। সেটিকে ধ্বংস করতে পেরে খুব ভালো লাগছে। ট্রাম্পের দাবি, যদিও ওই সাবমেরিনটিকে আমেরিকায় ঢুকতে দিতাম, তাহলে অন্তত ২৫ হাজার মানুষের মৃত্যু হত। দুই জঙ্গিকে খতম করা হয়েছে। বেঁচে যাওয়া দুই জঙ্গিকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাচার বরদাস্ত করবে না আমেরিকা। এদিন পেন্টাগন গোটা অপারেশনের সাদা-কালো ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ