Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের হামলায় ধ্বংস মার্কিন সেনাঘাঁটির গম্বুজ, মিলল ছবি

ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার বাঙ্কার বাস্টার হামলার পরেই পাল্টা আক্রমণের পথে হেঁটেছিল তেহরান। কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তারা।

ইরানের হামলায় ধ্বংস মার্কিন সেনাঘাঁটির গম্বুজ, মিলল ছবি
  • ১২ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

দুবাই: ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার বাঙ্কার বাস্টার হামলার পরেই পাল্টা আক্রমণের পথে হেঁটেছিল তেহরান। কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তারা। ইরানের হামলায় মার্কিন ঘাঁটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল, তা নিয়ে সেই সময় আমেরিকা বা কাতার কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তবে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই হামলার ছবি। তাতে দেখা যাচ্ছে, কাতারের রাজধানী দোহার অদূরে আল উদেইদ এয়ারবেসের একটি ‘জিওডেসিক ডোম’ বা গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের খবর, মার্কিন সেনা তাদের যোগাযোগ ব্যবস্থার যন্ত্রপাতি রাখার জন্য ওই ডোম ব্যবহার করত। গত ২৩ জুন রাতে ওই সেনাঘাঁটিতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। প্ল্যানেট ল্যাবস পিবিসি নামে এক সংস্থার উপগ্রহ চিত্র অনুযায়ী, ওইদিন সকালেও গম্বুজটিকে অক্ষত অবস্থায় দেখা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ