Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

শারজায় খুন ভারতীয়

কর্ণাটকের বাসিন্দাকে খুন সংযুক্ত আরব আমিরশাহির শারজায়। গাড়ির মধ্যে দু’টি বস্তা থেকে তাঁর টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে।

শারজায় খুন ভারতীয়
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শারজা: কর্ণাটকের বাসিন্দাকে খুন সংযুক্ত আরব আমিরশাহির শারজায়। গাড়ির মধ্যে দু’টি বস্তা থেকে তাঁর টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে। গত জুলাই মাসে কর্ণাটকের উদুপির বাসিন্দা আলউইন প্রকাশ কুন্দের নিখোঁজ ছিলেন। ঘটনার পর থেকে প্রকাশের স্ত্রী টিনা কুন্দের এবং দশম শ্রেণিতে পাঠরত তাঁদের ছেলেও রহস্যজনকভাবে নিখোঁজ। পরে রাস্তায় একটি পার্ক করা গাড়ি থেকে প্রকাশের দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ