Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

হোয়াইট হাউসে ঢোকা অধিকার নয়: মার্কিন আইন দপ্তর

হোয়াইট হাউসে ঢোকার উপরে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তিন সংবাদমাধ্যম।

হোয়াইট হাউসে ঢোকা অধিকার নয়: মার্কিন আইন দপ্তর
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: হোয়াইট হাউসে ঢোকার উপরে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তিন সংবাদমাধ্যম। সেই মামলার শুনানির একদিন আগে মার্কিন আইন দপ্তর জানিয়ে দিল, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, হোয়াইট হাউসে প্রবেশাধিকার একটি বিশেষ সুবিধা। কোনো অধিকার নয়। জানা গিয়েছে, তিন সংবাদমাধ্যম ‘ভুয়ো খবর’ প্রচার করে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্যের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয় তিন সংস্থা। আজ সেই মামলার শুনানি। তার আগে আইন বিভাগ আদালতে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প চাইলে ওভাল অফিস সহ প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত এলাকায় সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ