Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিদেশ

ভিসা থাকলেও ফেরত পাঠানো হতে পারে, হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের

এবার ভিসা নীতিতে আরও কড়া আমেরিকা। শনিবার ভারতের মার্কিন দূতাবাস স্পষ্ট জানিয়ে দিল, ভিসা দেওয়ার পরেও নজরদারি চলবে। মার্কিন আইন ও অভিবাসন নীতি লঙ্ঘন করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

ভিসা থাকলেও ফেরত পাঠানো হতে পারে, হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের
  • ১৩ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: এবার ভিসা নীতিতে আরও কড়া আমেরিকা। শনিবার ভারতের মার্কিন দূতাবাস স্পষ্ট জানিয়ে দিল, ভিসা দেওয়ার পরেও নজরদারি চলবে। মার্কিন আইন ও অভিবাসন নীতি লঙ্ঘন করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এমনকি ভিসাপ্রাপ্তকে আটক বা প্রত্যর্পণও করা হতে পারে। 

Advertisement

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই অবৈধ অভিবাসী নিয়ে একের পর এক পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। তেমনই কড়াকড়ি হয়েছে ভিসা দেওয়ার নিয়মেও। বলা হয়েছে, ভিসা আবেদনকারীর সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলি খুলে রাখতে হবে। তাঁদের সমস্ত পোস্ট খতিয়ে দেখা হবে। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের পরিপ্রেক্ষিতে ভিসার আবেদন বাতিল হতে পারে। এরপরেই এবার ভিসানীতি আরও কঠিন করার কথা জানাল আমেরিকা। শনিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘ভিসা মঞ্জুরের পরও ক্রমাগত নজরদারি চালাচ্ছি। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত আইন এবং অভিবাসন নিয়ম মেনে চলতে বাধ্য। নতুবা আমরা তাদের ভিসা বাতিল করব এবং তাদের ফেরত পাঠানো হবে।’ গত কয়েকমাস ধরে ভিসানীতি কড়া করছে আমেরিকা। গত ২৮ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়, ভিসার ক্ষেত্রে যে কোনও রকম প্রতারণায় কড়া পদক্ষেপ নেওয়া হবে। বলা হয়, ‘আপনি যদি মার্কিন আইন ভাঙেন, তবে ফৌজদারি আইনেরও মুখোমুখি হতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ