Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

মার্কিন অবরোধ: ভারতকে বার্তা রুবিওর

হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ লঙ্ঘন করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমেরিকার হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যুতে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে এমনই বললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।

মার্কিন অবরোধ: ভারতকে বার্তা রুবিওর
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি:  হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ লঙ্ঘন করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমেরিকার হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যুতে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে এমনই বললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এই মুহূর্তে ইউরোপ সফরে রয়েছেন জয়শঙ্কর। শুক্রবার সেখান থেকেই রুবিওকে ফোন করেন তিনি। এক্স হ্যান্ডলে এই সম্পর্কে বিদেশমন্ত্রী লিখেছেন, ‘ওমান উপসাগরে ভারতীয়দের মৃত্যুর তীব্র প্রতিবাদ জানিয়েছি। বাণিজ্যিক জাহাজের উপর এই ধরনের হামলা সমর্থনযোগ্য নয়।’ অন্যদিকে আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস বিবৃতি দিয়ে বলেছে, ‘ হরমুজের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে। বিদেশ সচিব জানিয়েছেন, হরমুজে শান্তি ও নিরাপত্তার জন্য আমেরিকার নির্দেশ মানতেই হবে বাণিজ্যিক জাহাজগুলিকে। অবরোধ উপেক্ষা বা ইরানের তেল রপ্তানি বরদাস্ত করা হবে না।’ বস্তুত রুবিওর দাবি থেকে এটা পরিষ্কার, প্রেসিডেন্ট ট্রাম্প যে দাবি করেছিলেন, তা সত্য নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ