Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চণ্ডীতলায় কুকুরের মৃত্যু ঘিরে হইচই, খুনের অভিযোগ

ফের হুগলিতে পথ কুকুরকে খুনের অভিযোগ উঠেছে। চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় বুধবার সকালে দু’টি কুকুরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

চণ্ডীতলায় কুকুরের মৃত্যু ঘিরে হইচই, খুনের অভিযোগ
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ফের হুগলিতে পথ কুকুরকে খুনের অভিযোগ উঠেছে। চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় বুধবার সকালে দু’টি কুকুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় পশুপ্রেমীদের দাবি, মঙ্গলবার রাতে কুকুর দু’টিকে স্থানীয়রা খেতে দিয়েছিলেন। তখন তারা সুস্থই ছিল। এদিন সকালে কুকুরের দেহ নিয়ে হইচই পড়ে যায়। দুপুরে চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের করে জেলার পশুপ্রেমীদের একটি যৌথমঞ্চ। তারপরেই দু’টি কুকুর দেহ ময়নাতদন্ত করা হয়। স্থানীয় বাসিন্দা বাসুদেব আইচ বলেন, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে তাদের। আমাদের কাছে এ সম্পর্কে কিছু তথ্য আছে। তা পুলিশকে দেওয়া হয়েছে। যৌথমঞ্চের অন্যতম কর্তা গৌতম সরকার বলেন, পশুদের উপর নির্যাতন করা হয়। এবার ধারাবাহিক হত্যা শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ