Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উপপ্রধানের নাক ফাটিয়ে ধৃত এক

উপপ্রধানের নাক ফাটিয়ে ধৃত এক
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: সৌরচালিত পানীয় জলের মেশিন বসানোকে কেন্দ্র করে বিবাদ।  অনিয়মের অভিযোগ তুলে উপপ্রধানের সঙ্গে হাতাহাতি। সেই হাতাহাতির জেরে নাক ফেটে রক্ত বের হল বালুরঘাটের জলঘর গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের। লিখিত অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিস। ধৃতের নাম নয়ন দাস। যদিও তাঁর দাবি, প্রতিবাদ করাতেই তাঁকে ফাঁসানো হচ্ছে। 
Advertisement
জলঘর গ্রামপঞ্চায়েতের পাশেই একটি স্কুলের কাছে সৌরচালিত পানীয় জলের মেশিন বসানো হচ্ছে। তার জন্য জলাধার নির্মাণ হচ্ছে। ওই নির্মাণের অনিয়ম নিয়ে নয়ন প্রতিবাদ জানায়। এমনকী কাজের শিডিউল দেখতে চায়। যা নিয়ে দু’দিন আগে তুমুল ঝামেলা হয়। খবর পেয়ে ওই এলাকায় আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা উপ প্রধান জিতেন্দ্রনাথ সরকার। তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নয়ন। অভিযোগ, ঘুষি মেরে উপপ্রধানের নাক ফাটিয়ে দেন নয়ন। উপপ্রধান বলেন,  মদ খেয়ে এসে সরকারি কাজে বাধা দেন নয়ন। শ্রমিকদের রড দিয়ে মারতে আসে। ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর করা হয়।
সম্পর্কিত সংবাদ