Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ

উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: আবাসের চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে বেশ কয়েকজনের নাম। এনিয়ে বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়দের একাংশ।  বেশ কয়েকদিন আগে আবাসের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। অভিযোগ, আগে নাম থাকলেও চূড়ান্ত তালিকায় ঠাঁই হয়নি প্রায় ১৪ জনের। শুক্রবার সকালে উপপ্রধান গজেন সিংহের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। যদিও বিক্ষোভের বিষয়টি অস্বীকার করেছেন উপপ্রধান। তাঁর বক্তব্য, আমার বাড়িতে কেউ বিক্ষোভ দেখায়নি। বেশ কয়েকজনের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। তাঁরা আমার বাড়িতে এসেছিলেন কথা বলার জন্য। আমি তাদের নাম এবং আইডি লিখে রেখেছি। পঞ্চায়েতের এগজিকিউটিভ অফিসারকেও জানিয়েছি। স্থানীয় অলক মণ্ডলের অভিযোগ, আবাসের তালিকায় আমার নাম ছিল।  আধিকারিকরা সমীক্ষা করেও যান। চূড়ান্ত খসড়া তালিকায় আমার নাম বাদ গিয়েছে। এনিয়ে উপপ্রধানকে অভিযোগ জানাতে এসেছি। প্রধান আব্দুর রহিম বলেন, যোগ্যরা অবশ্যই ঘর পাবেন। এবিষয়ে বিডিও’র সঙ্গে কথা বলব।
Advertisement
সম্পর্কিত সংবাদ