Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উপভোক্তাদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

উপভোক্তাদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের উপভোক্তাদের শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আধিকারিকরা সমস্ত ব্লকের উপভোক্তাদের সঙ্গে বৈঠক করেন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই বলে সাফ জানানো হয়েছে। কেউ টাকা চাইলে সরাসরি সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এই প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করা যাবে না। বাড়ি তৈরির ইমারতি সামগ্রী উপভোক্তারা নিজেরাই কিনতে পারবেন। কেউ তা নিতে বাধ্য করালে প্রশাসন ব্যবস্থা নেবে। 
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে। এখনও যাঁরা বাকি রয়েছেন তাঁদের অ্যাকাউন্টেও কিছুদিনের মধ্যে টাকা দেওয়া হবে বলে আধিকারিকরা জানিয়েছেন। জেলাশাসক আয়েশা রানি এ বলেন, সরকারি নিয়ম মেনে উপভোক্তারা বাড়ি তৈরি করতে পারবেন।
সম্পর্কিত সংবাদ