Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উপভোক্তাদের সচেতন করল করণদিঘি ব্লক প্রশাসন

উপভোক্তাদের সচেতন করল করণদিঘি ব্লক প্রশাসন
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: আবাসের প্রথম ধাপের টাকা কীভাবে খরচ করতে হবে, তা নিয়ে উপভোক্তাদের সচেতন করল ব্লক প্রশাসন। করণদিঘি ১ গ্ৰাম পঞ্চায়েতে এদিনের সচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন করণদিঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায়, আইসি সঞ্জয় ঘোষ, করণদিঘির বিধায়ক গৌতম পাল প্রমুখ। প্রথম ধাপে করণদিঘি ব্লকে ১৩ গ্ৰাম পঞ্চায়েতে প্রায় ১১ হাজার আবাস উপভোক্তার ব্যাঙ্কে ৬০ হাজার টাকা করে ঢুকেছে। সেই টাকা কীভাবে খরচ করতে হবে সেটাই উপভোক্তাদের বোঝান আধিকারিকরা। সেই সঙ্গে কাউকে যাতে কোনও কাটমানি না দেওয়া হয়, সেবিষয়েও উপভোক্তাদের সচেতন করা হয়েছে। বিডিও জানান, কীভাবে ঘর তৈরি হবে, তার একটি ম্যাপ উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ