সংবাদদাতা, করণদিঘি: ঘর পাওয়া উপভোক্তাদের নিয়ে আলোচনা সভা হল বিডিও অফিসে। করণদিঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী জানান, প্রথম ধাপে প্রায় ১০ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সেই টাকা কীভাবে খরচ করতে হবে, রাজ্য সরকারের দেওয়া নিয়মাবলী উপভোক্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের আধিকারিকরা জানান, ঘর তৈরিতে কোনও গাফিলতি যাতে না হয়, সবদিক নজর রাখা হবে।



