Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উপ নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা হবে: সেলিম

উপ নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা হবে: সেলিম
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: উপ নির্বাচনের ফলাফল নিয়ে রাজ্য কমিটির বৈঠকে আলোচনা হবে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির বৈঠকে যোগ দিয়ে একথা জানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন জেলা কমিটির বৈঠকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। দুপুরে মহম্মদ সেলিম বলেন, প্রতিমাসেই আমাদের জেলা কমিটির বৈঠক হয়। মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচন নিয়েও আলোচনা হচ্ছে। উপ নির্বাচন হয়েছে এমন ৬টি বিধানসভা এলাকার কর্মীরা তাঁদের অভিজ্ঞতার কথা জেলা কমিটিকে জানাবে। সেই রিপোর্ট পর্যালোচনা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ