নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রাজ্যে বিধানসভার উপ নির্বাচনে ছ’টি আসনেই তৃণমূলের জয়জয়কার। সেই জয়ের আনন্দেই আরামবাগে উচ্ছ্বাসে মাতলো তৃণমূল। শনিবার দুপুরে আরামবাগের সংসদ সদস্য মিতালি বাগ দলীয় নেতাকর্মীদের নিয়ে আবির খেলায় মাতেন। একইসঙ্গে মিষ্টিমুখও করান। পথ চলতি মানুষের হাতেও লাড্ডু তুলে দেন।
Advertisement
গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দেখা যায় তৃণমূল প্রার্থী ছ’টি আসনেই এগিয়ে রয়েছেন। তাই জয়ী ঘোষণার আগেই আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা। এদিন আরামবাগ শহরের ব্লক পাড়ায় দলীয় পার্টি অফিসে আসেন মিতালিদেবী। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, দলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি স্বপন নন্দী সহ অনেকেই। তাঁরা পার্টি অফিসের সামনে সবুজ আবির খেলায় মাতেন।
মিতালিদেবী বলেন, রাজ্যে উপ নির্বাচনে তৃণমূল ছক্কা হাঁকিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করার চেষ্টা করেছিল বিরোধীরা। মানুষ উপ নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়ে তার যোগ্য জবাব দিয়েছে।
বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ বলেন, উপ নির্বাচনে তৃণমূল চুরি করে জিতছে। তাছাড়া আরামবাগে বিজয় উচ্ছ্বাস করে কোনও লাভ নেই। আরামবাগে বিজেপির মাটি শক্ত। তার ফল আগামী নির্বাচনেও তারা পাবে।