Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে ধুন্ধুমার বারাকপুরে

কসবা কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে ধুন্ধুমার। মঙ্গলবার বিকেলে বারাকপুর পুলিস কমিশনারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। সেই অভিযানকে কেন্দ্র করেই সিপি অফিসের সামনে পুলিস ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়।

বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে ধুন্ধুমার বারাকপুরে
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কসবা কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে ধুন্ধুমার। মঙ্গলবার বিকেলে বারাকপুর পুলিস কমিশনারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। সেই অভিযানকে কেন্দ্র করেই সিপি অফিসের সামনে পুলিস ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়। পুলিসের একটি ব্যারিকেডও ভেঙে দেন বিজেপি কর্মীরা। 

Advertisement

এদিন বিজেপির মিছিল চিড়িয়ামোড় অতিক্রম করতেই পুলিস বিটি রোডে সেটিকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। সেখানে পুলিসের সঙ্গে তুমুল ধাক্কাধাক্কি শুরু করেন বিজেপির কর্মীরা। সেই ব্যারিকেড ভেঙে তাঁরা পুলিস কমিশনারের অফিসের দিকে কিছুটা এগিয়ে যান। পুলিস কমিশনার অফিসের অদূরে পুলিস ফের ব্যারিকেড করে বিক্ষোভকারীদের আটকে দেয়। সেখানেই তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। তখন পুলিসের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল ধস্তাধস্তি হয়। জলকামানও নিয়ে আসে পুলিস।
ওই কর্মসূচিতে যোগ দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, জলকামানের ভয় দেখিয়ে আমাদের আটকোনো যাবে না। এদিন এই কর্মসূচিতে ছিলেন বিজেপি নেতা মনোজ বন্দ্যোপাধ্যায়, ফাল্গুনী পাত্র, প্রিয়াঙ্গু পান্ডে প্রমুখ।

Advertisement
সম্পর্কিত সংবাদ