Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রচার শেষ হতেই অশান্তি শুরু, ভাঙচুর তৃণমূল কর্মীদের বাড়ি

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নির্বাচন। তার আগে উত্তপ্ত হয়ে উঠল বাংলার রাজনীতিতে বাড়তি নজরে থাকা এই কেন্দ্র। এখান থেকেই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী দলনেতা।

প্রচার শেষ হতেই অশান্তি শুরু, ভাঙচুর তৃণমূল কর্মীদের বাড়ি
  • ২২ এপ্রিল, ২০২৬ ১১:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নির্বাচন। তার আগে উত্তপ্ত হয়ে উঠল বাংলার রাজনীতিতে বাড়তি নজরে থাকা এই কেন্দ্র। এখান থেকেই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী দলনেতা। মঙ্গলবার রাতে নন্দীগ্রামের কাণ্ডপসরায় তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন কাণ্ডপসরা গ্রামে তিন তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়।  লুঠপাটও করা হয়েছে বলে আক্রান্ত পরিবারগুলোর তরফে জানান হয়েছে। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে রাতেই নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 

Advertisement

আজ সকালে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর এলাকায় যান। তার দাবী, হেরে যাওয়ার ভয়ে বিজেপির লোকজন নন্দীগ্রামে অত্যাচার শুরু করেছে। তিনি আরও জানান, কমিশনকে কাজে লাগিয়ে সোমবার রাতে আমাদের নেতা মহম্মদপুর পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করেছে। গত রাতে কাণ্ডপসরায় আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি।

বিজেপি যদিও অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, কাণ্ডপসরার ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। মদ্যপদের মধ্যে ঝামেলার জেরেই এই ঘটনা।

সম্পর্কিত সংবাদ