Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন জেলা সভাপতি ঘোষণার পরেই অশান্তি, বিজেপির গোষ্ঠী সংঘর্ষে মৃত এক কর্মী

বিজেপির আদি ও নব্য দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল খড়্গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের হাতিহল্কা এলাকা। শনিবার ভোরে দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর।

নতুন জেলা সভাপতি ঘোষণার পরেই অশান্তি, বিজেপির গোষ্ঠী সংঘর্ষে মৃত এক কর্মী
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫২
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: বিজেপির আদি ও নব্য দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল খড়্গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের হাতিহল্কা এলাকা। শনিবার ভোরে দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। মৃতের নাম শামসের বিশ্বাস (৩১)। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে তিনজন বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালেও দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেই ঘটানার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

Advertisement

শুক্রবার বিকেলে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে রদবদল করে রাজ্য নেতৃত্ব। নতুন জেলা সভাপতি হিসেবে সৌমেন তেওয়ারির নাম ঘোষণার পরই হাতিহল্কা এলাকায় মিছিল করেন আদি বিজেপির কর্মী-সমর্থকেরা। সেই মিছিলকে কেন্দ্র করেই নব্য বিজেপির সদস্যদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। পরে জেলা নেতৃত্বের হস্তক্ষেপে সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে। তবে, শনিবার ভোরে আদি বিজেপির কর্মীদের উপর হামলা চালায় প্রতিপক্ষ গোষ্ঠী। টাঙ্গির আঘাতে গুরুতর জখম হন বেশ কয়েকজন। তাঁদের দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শামসের বিশ্বাসের। বাকি তিনজনের চিকিৎসা চলছে।

এই ঘটনার পর শনিবার সকাল থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। লাঠি ও টাঙ্গি নিয়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে জেলার উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। সংঘর্ষের জেরে হাতিহল্কা এলাকায় এখনও থমথমে পরিবেশ। নতুন করে অশান্তি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ