Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উন্নয়নমূলক কাজের শিলান্যাস

উন্নয়নমূলক কাজের শিলান্যাস
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার নকশালবাড়ি ব্লকের বিভিন্ন চা বাগান এলাকায় প্রায় ৮০ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন তিনি প্রথমে নকশালবাড়ির সাতভাইয়া ডিভিশন এলাকার চা বাগানের ড্রেনের কাজের শিলান্যাস করেন। এরপর তিনি হাতিঘিসার মিনগাড়াতে পিচের রাস্তা, দেওমনিতে কালভার্ট ও ত্রিহানা চা বাগানে কমিউনিটি হলের কাজের শিলান্যাস করেন। শিলান্যাস শেষে সভাধিপতি বলেন, এদিন নকশালবাড়ি ব্লকের চারটি জায়গায় কাজের শিলান্যাস করা হল। সব মিলিয়ে ৮০ লক্ষ টাকার কাজ শুরু হল। মূলত চা বাগান এলাকাগুলির উন্নয়নে আমরা জোর দিচ্ছি। তাতে রাস্তা, ড্রেন, কালভার্ট ও কমিউনিটি হলের কাজ রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ