Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উন্নয়ন নিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিতে বৈঠক

উন্নয়ন নিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিতে বৈঠক
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: ব্লকের উন্নয়ন নিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাগৃহে সোমবার এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, এডিএম(উন্নয়ন) প্রসেনজিৎ দাস, এডিএম জেলা(পরিষদ) শুভলক্ষ্মী বসু, কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল প্রমুখ। 
Advertisement
বিডিও সঞ্জয় দাস বলেন, এদিন ব্লকে উন্নয়ন তহবিলে পড়ে থাকা টাকায় দ্রুত কাজ করা সহ আগামী বছরের উন্নয়নের পরিকাঠামো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিভিন্ন স্কুলগুলিতে শৌচাগার সহ পানীয় জলের ব্যবস্থা করা। গ্রামে গ্রামে পিএইচই-র পানীয় জল পরিষেবায় পাইপলাইনে খোঁড়াখুঁড়িতে বহু রাস্তা বেহাল হয়ে রয়েছে। রাস্তা মেরামতি ও বাকি থাকা কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও মন্তেশ্বর ব্লক হাসপাতালে বহিরাগতদের প্রবেশ বন্ধে নজরদারি বাড়ানো, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সহ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ