Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উন্মুক্ত সীমান্তে কাঁটাতার বসাতে বৈঠক বেরুবাড়ির নতুনবস্তিতে

উন্মুক্ত সীমান্তে কাঁটাতার বসাতে বৈঠক বেরুবাড়ির নতুনবস্তিতে
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: খুব শীঘ্রই উন্মুক্ত সীমান্তে দেওয়া হবে কাঁটাতারের বেড়া। জমি-জটের কারণে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় দেওয়া যাচ্ছিল না কাঁটাতারের বেড়া। আজও জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ির গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৬ কিমি এলাকায় রয়েছে উন্মুক্ত সীমান্ত। সেই সমস্যা মেটাতে বিএসএফের উপস্থিতিতে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করলেন প্রশাসনের আধিকারিকরা। বুধবার বিকেলে নতুনবস্তি এলাকায় বৈঠকটি হয়। উপস্থিত ছিলেন, বিএসএফের ১৫নম্বর ব্যাটালিয়নের মহাদেব বিওপির সাব ইনসপেক্টর কুনওয়ার সিং, জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার, দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত্রা অধিকারী। 
Advertisement
এবিষয়ে বিডিও জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে গ্ৰামবাসীদের সঙ্গে বৈঠক করা হল।
সম্পর্কিত সংবাদ