Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন বিদেশ সচিবের বাসভবনের কাছে অজানা ড্রোন!

বড়সড় নিরাপত্তায় গলদ! ইরান যুদ্ধের আবহে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর বাসভবনের সামনে রহস্যময় ড্রোনের ঘোরাফেরা। ওয়াশিংটনের হোয়াইট হাউস ও ক্যাপিটল হিল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে মার্কিন সেনাঘাঁটি ‘ফোর্ট ম্যাকনায়ার বেস’।

মার্কিন বিদেশ সচিবের বাসভবনের কাছে অজানা ড্রোন!
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: বড়সড় নিরাপত্তায় গলদ! ইরান যুদ্ধের আবহে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর বাসভবনের সামনে রহস্যময় ড্রোনের ঘোরাফেরা। ওয়াশিংটনের হোয়াইট হাউস ও ক্যাপিটল হিল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে মার্কিন সেনাঘাঁটি ‘ফোর্ট ম্যাকনায়ার বেস’। সেখানেই বিদেশসচিবের বাসভবন। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বাসভবনও ওই এলাকাতেই।  কঠোর নিরাপত্তাবলয়ে মোড়া ওই জায়গায় রহস্যময় ড্রোন চলে এল! তবে কি ট্রাম্প প্রশাসনের শীর্ষকর্তাদের টার্গেট করছে তেহরান? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

Advertisement

বুধবার রাতে ম্যাকনায়ার বেসের কাছে একাধিক ‘রহস্যময়’ ড্রোনের দেখা মেলে। নিরাপত্তাবাহিনী ধ্বংস করার আগেই সেগুলি উধাও হয়ে যায়। কোথা থেকে এই ড্রোনগুলি এসেছিল, তা জানা যায়নি। এব্যাপারে সরাসরি কোনও বিবৃতি দেয়নি ট্রাম্প প্রশাসন। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, ‘বিদেশ সচিবের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’ যুদ্ধ শুরুর পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই সহ একাধিক শীর্ষ নেতাকে হত্যা করেছে আমেরিকা ও ইজারায়েল। ওয়াশিংটনের হাই সিকিওরিটি জোনে সন্দেহজনক ড্রোনের দেখা মেলায় উদ্বেগ কাটছে না মার্কিন প্রশাসনের।  

সম্পর্কিত সংবাদ