অদ্বিতীয়া
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুজো শেষ। কিন্তু বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাই উৎসব থাকে সারা বছর। শীত আসছে। আলমারি থেকে এবার বের করা হবে সিল্ক, তসরের শাড়ি। একটু অন্যভাবে স্টাইলিং করার জন্যও শীত আদর্শ সময়। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে অভিনেত্রী দেবাদৃতা বসুর পরনে সিল্কের শাড়ি। প্রথম শাড়িটি সিল্কে বাটিক। লাল জমিতে কালো ক্র্যাক বাটিক। সরু কালো বর্ডার। একদিকে ট্র্যাডিশনাল, অন্যদিকে কর্পোরেট লুক তৈরি করতে এই ধরনের শাড়ি আদর্শ। অন্যধরনের ব্লাউজ পরেছেন নায়িকা। সানগ্লাস কর্পোরেট লুক তৈরি করেছে। এই ধরনের শাড়ি পরে সারাদিন অফিস করার পর কোনো অনুষ্ঠানেও যেতে পারেন। দ্বিতীয় শাড়িটি হলুদ রঙা। একঢালা বুনন। কোনো কাজ না থাকাই এই শাড়ির বিশেষত্ব। কনট্রাস্ট ব্লাউজ দিয়ে এই ধরনের শাড়ি পরতে পারেন। দেবাদৃতা পরেছেন হলুদ ব্লাউজ। হাতে রংবেরঙের চুড়ি। কানে ঝুমকো। গোলাপ ফুল দিয়ে চুলের স্টাইলিং করা হয়েছে। ঘরোয়া অনুষ্ঠানে এমন লুক তৈরি করতে পারেন। যাঁদের বিয়ে সামনে, তাঁরা গায়ে হলুদেও এমন সাজতে পারেন।   

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য