Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে দু’দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আজ দু’দিনের বঙ্গ সফরে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জানা গিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী রাত সাড়ে ন'টা নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

আজ থেকে দু’দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ দু’দিনের বঙ্গ সফরে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জানা গিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী রাত সাড়ে ন'টা নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন বাইপাসের একটি অভিজাত পাঁচতারা হোটেলে। সেখানেই রাত্রিবাস করবেন। রবিবার সকাল ১১টা নাগাদ সিএফএসএল রাজারহাটে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর হোটেলে ফিরে এসে বেশকিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মধ্যাহ্নভোজের কথা রয়েছে তাঁর। বিকেল চারটে নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন অমিত শাহ। সেখান থেকে তিনি সরাসরি যাবেন স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটেতে। স্বামীজিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ