Bartaman Logo
১০ জুন, ২০২৬

এয়ার ইন্ডিয়া বিপর্যয়: ‘জল্পনা নয়, চূড়ান্ত তদন্ত রিপোর্টের অপেক্ষা করুন’, আবেদন মন্ত্রীর; নিশানায় বিদেশি মিডিয়া

যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটদের ভুল? এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার জন্য দায় কার? প্রাথমিক রিপোর্ট ঘিরে জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু।

এয়ার ইন্ডিয়া বিপর্যয়: ‘জল্পনা নয়, চূড়ান্ত তদন্ত রিপোর্টের অপেক্ষা করুন’, আবেদন মন্ত্রীর; নিশানায় বিদেশি মিডিয়া
  • ২১ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটদের ভুল? এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার জন্য দায় কার? প্রাথমিক রিপোর্ট ঘিরে জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু। নিন্দা করেছেন পশ্চিমি সংবাদমাধ্যমের ভূমিকার। তাঁর অভিযোগ, বিদেশি সংবাদমাধ্যমগুলি ‘নিজেদের ন্যারেটিভ’ চাপিয়ে দেওয়ার চক্রান্ত করছে। যা সঠিক নয়।

Advertisement

বিরোধীদের প্রবল হইহট্টগোলের মধ্যে সোমবার রাজ্যসভায় আমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিপর্যয় নিয়ে বিবৃতি দেন বিমান পরিবহনমন্ত্রী।  তিনি বলেন, দুর্ঘটনা নিয়ে ইতিপূর্বে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটি প্রাথমিক। এর উপরে ভিত্তি করে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছন সঠিক নয়। চূড়ান্ত রিপোর্ট প্রকাশের পরেই সঠিক চিত্র স্পষ্ট হবে। ততক্ষণ পর্যন্ত সমস্ত জল্পনা থেকে দূরে থাকার জন্য সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের কাছে আবেদন করেছেন নাইডু। জোরের সঙ্গে বলেন, ‘তথ্যপ্রমাণের ভিত্তিতে আমরা তদন্ত দেখতে চাই। আমরা সত্যের পাশে দাঁড়াতে চাই। তদন্ত শেষ হলে তবে সত্য সামনে আসবে।’ এর রেশ ধরে তাঁর সংযোজন, ‘এএআইবি স্বচ্ছভাবে তদন্ত পরিচালনা করছে। অথচ কিছু দেশি এবং বিদেশি সংবাদমাধ্যমে যা লেখা হচ্ছে, তা ঠিক নয়। কয়েকটি আর্টিকেল আমি দেখেছি। ওরা নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রচারের চেষ্টা করছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ