Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলায় শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি: মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। শনিবার একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাংলায় শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি: মুখ্যমন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। শনিবার একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ন্যাশনাল লাইব্রেরিতে রাম শরদ কোঠারি স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত শৌর্য দিবসে হাজির হয়েছিলেন শুভেন্দুবাবু। তাঁর কথায়, ‘আমাদের সরকার ক্ষমতায় এসেই সীমান্ত সুরক্ষার কাজ করেছে। কিন্তু এখনও অনেক কাজ বাকি। বাংলার মাটিকে শুদ্ধ করতে হবে। খুব শীঘ্রই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিটি গড়া হয়েছে। সবদিক খতিয়ে দেখে কমিটি মন্ত্রিসভাকে সুপারিশ করবে। কয়েকমাসের মধ্যেই কমিটি এ সংক্রান্ত শুনানি সহ যাবতীয় কাজ শেষ করবে। তারপরই তা আইনে পরিণত হবে। বাংলায় এবার থেকে সবার জন্য পৃথক আইন নয়। একই আইন কার্যকর হবে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ