Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁশবেড়িয়ার দু’টি মা ক্যান্টিন পরিদর্শনে ইউনেস্কোর প্রতিনিধি

বাঁশবেড়িয়ার মডেল মা ক্যান্টিন ঘুরে দেখে গেলেন ইউনেস্কোর প্রতিনিধি। শনিবার ইউনেস্কোর ওই প্রতিনিধি বাঁশবেড়িয়ার দু’টি ক্যান্টিনই ঘুরে দেখেন।

বাঁশবেড়িয়ার দু’টি মা ক্যান্টিন পরিদর্শনে ইউনেস্কোর প্রতিনিধি
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁশবেড়িয়ার মডেল মা ক্যান্টিন ঘুরে দেখে গেলেন ইউনেস্কোর প্রতিনিধি। শনিবার ইউনেস্কোর ওই প্রতিনিধি বাঁশবেড়িয়ার দু’টি ক্যান্টিনই ঘুরে দেখেন। সম্প্রতি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থার সুডা’র কর্মকর্তারাও বাঁশবেড়িয়ার দু’টি ক্যান্টিন পরিদর্শন করে গিয়েছেন। বাঁশবেড়িয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, গরিব মানুষকে সামান্য মূল্যে খাবার দেওয়ার উদ্যোগকে খতিয়ে দেখতেই এসেছিলেন ইউনেস্কোর প্রতিনিধি। প্রসঙ্গত, বিশ্বব্যাপী অনাহার ও অপুষ্টি প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে ইউনেস্কো। আগেই রাজ্যে মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বাঁশবেড়িয়ার এই দু’টি মা ক্যান্টিন। এবার তা ইউনেস্কোর নজরে আসায় পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী উল্লসিত। তিনি বলেন, ২০২৩ সালে আমাদের পঞ্চাননতলা পার্ক ও ত্রিবেণীর মা ক্যান্টিন রাজ্যের মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এবার ইউনেস্কোর প্রতিনিধি আসায় আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্য সরবরাহ, রান্না ও খাবারের গুণমানের সঙ্গে স্বাদের সামঞ্জস্য— এ সবের নিরিখেই বাঁশবেড়িয়ার ওই দু’টি ক্যান্টিনকে মডেল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। বাঁশবেড়িয়ায় প্রথম মা ক্যান্টিন ২০২১ সালে ও দ্বিতীয়টি ২০২২ সালে চালু হয়।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ