নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ২৬ কেজি গাঁজা উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাসস্ট্যান্ড চত্বরে অভিযান চালায়। শনিবার বিকেলে আরামবাগ বাসস্ট্যান্ড চত্বর থেকে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ রফিকুল ইসলাম ও পল্টু দাস। রফিকুলের বাড়ি আরামবাগের মায়াপুরে। পল্টু বর্ধমানের বাসিন্দা। হুগলি গ্রামীনের পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিং বলেন, আরামবাগ বিডিও-র উপস্থিতিতে ২৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর বর্ধমান রুটের একটি বাসে গাঁজাগুলি প্যাকেট করে নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে ওই দুই অভিযুক্তকে আটক করে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সন্দেহ এড়াতে বাসে করে গাঁজা নিয়ে আসা হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। তবে গাঁজাগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেসব খতিয়ে দেখছে পুলিশ।