Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মাছ ধরার ছিপ নিয়ে বিবাদ, ভাগ্নের হাতে খুন মামা!

মাছ ধরার ছিপকে নিয়ে গণ্ডগোলের জেরে ভাগ্নের হাতে খুন মামা। গতকাল, রবিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাটের তেঘড়িয়া এলাকায়। মৃতের নাম তুফান মণ্ডল (৩০)

মাছ ধরার ছিপ নিয়ে বিবাদ, ভাগ্নের হাতে খুন মামা!
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মাছ ধরার ছিপকে নিয়ে গণ্ডগোলের জেরে ভাগ্নের হাতে খুন মামা। গতকাল, রবিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাটের তেঘড়িয়া এলাকায়। মৃতের নাম তুফান মণ্ডল (৩০)। ঘটনায় পুলিশ অভিযুক্ত ভাগ্নে জিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, রবিবার সকালে ছিপ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে তুফান ও জিৎ-র মধ্যে তুমুল বচসা হয়। সাময়িকভাবে সেই বিবাদে ইতি পড়লেও রাতে তা চরমে পৌঁছয়।

Advertisement

গতকাল, রাতে রাস্তা দিয়ে তুফান যখন বাড়ি ফিরছিলেন। সেই সময়ে তুফানকে তাঁর ভাগ্নে জিৎ রাতের অন্ধকারে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে। তারপর অভিযুক্ত ইট দিয়ে তুফানের মাথায় পরপর আঘাত করে। তারপরেই পালিয়ে যায় জিৎ। পথ চলতি মানুষ তুফানকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। যদিও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিষয়টি পরিবারের বাকি সদস্যরা জেনে যায়। থানায় জিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ