Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রোনাল্ডোর ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা

রোনাল্ডোর ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: হঠাৎই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ ঘিরে জল্পনা দেখা দিল। আসন্ন মরশুমে আল নাসের ছাড়তে পারেন পর্তুগিজ মহাতারকা। আসলে সৌদি লিগে আরও এক ট্রফিহীন মরশুম কাটাতে চলেছে আল নাসের। লিগের চার ম্যাচ বাকি থাকলেও, ইতিমধ্যেই খেতাব ফয়সালা কার্যত হয়ে গিয়েছে। গত বুধবার আল ইতিহাদের কাছে হারের ফলে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছেন রোনাল্ডোরা। তারপরই থমকে যায় সিআরসেভেনের সঙ্গে চুক্তি নবীকরণের বিষয়টি।

Advertisement

চলতি মরশুমে রোনাল্ডোর নামের পাশে ৩৩টি গোল। অ্যাসিস্ট চারটি। তবে সতীর্থদের পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নন তিনি। আল ইতিহাদের কাছে ম্যাচ হারের পরই সরাসরি স্টেডিয়াম ছাড়েন পর্তুগিজ মহাতারকা। তাঁর এমন আচরণ খুব একটা ভালো চোখে নেননি কর্তারা। তাই ক্লাবের সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়ছে রোনাল্ডোর। এমন পরিস্থিতিতে, ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবীকরণের বিষয়টি স্থগিত রাখা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ