Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মালবাজারে রথের মেলা নিয়ে অনিশ্চয়তা

আরআর স্কুলের সামনের মাঠে রথ মেলার আয়োজন করেছে জয় জগন্নাথ মালবাজার রথ মেলা কমিটি। কিন্তু এই রথ মেলাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

মালবাজারে রথের মেলা নিয়ে অনিশ্চয়তা
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নাগরাকাটা: আরআর স্কুলের সামনের মাঠে রথ মেলার আয়োজন করেছে জয় জগন্নাথ মালবাজার রথ মেলা কমিটি। কিন্তু এই রথ মেলাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মেলার প্রস্তুতি শুরু হয়ে গেলেও এখনও মাল পুরসভার পক্ষ থেকে মেলা কমিটিকে অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ, রথ মেলা প্রাঙ্গণটির মালিক রয়েছেন চারজন। এরমধ্যে একজন অনুমতি দিলেও বাকিরা এখনও অনুমতি দেননি। জমির এক অংশীদার সুগ্রীব মাহালি বলেন, যেহেতু এই জমি নিয়ে আদালতে মামলা চলছে তাই আমরা পুরসভার কাছে অভিযোগ জানিয়ে মেলা বন্ধ করতে বলেছি। 

Advertisement

এদিকে, মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ি বলেন, যেহেতু কোর্টে বিচারাধীন রয়েছে তাই আমরা কোনো অনুমতি দিইনি। জয় জগন্নাথ মেলা কমিটির কনভেনর সুমন সিকদারের কথায়, আমরা যার জমি তাঁর থেকে অনুমতি নিয়েছি। শুধুমাত্র তাঁর জায়গাতেই মেলা হবে। অনিশ্চয়তা থাকলেও মাল মহকুমার ঐতিহ্যবাহী এই রথ মেলা ঘিরে স্থানীয়দের উন্মাদনা তুঙ্গে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ