Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়া: এসআইআর ফর্ম ফিল-আপ ঘিরে তুমুল অশান্তি

রাজ্যে এসআইআর চালু হওয়ার পর বিএলও’রা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন।

উলুবেড়িয়া: এসআইআর ফর্ম ফিল-আপ ঘিরে তুমুল অশান্তি
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যে এসআইআর চালু হওয়ার পর বিএলও’রা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন। যদিও এই ফর্ম পূরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়ছেন ভোটাররা। তাঁদের ফর্ম পূরণে সাহায্য করতে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা শিবির করা হচ্ছে। বিজেপির এমনই এক শিবিরে ঝামেলা পাকানোর অভিযোগ উঠল তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের কাঁজিয়াখালি গ্রামে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূলের নেতারা বিজেপির তোলা ওই অভিযোগ অস্বীকার করেছেন। 

Advertisement

বিজেপি কর্মী শুভাশিস ভৌমিক অভিযোগ আকারে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকেই রাজনৈতিক ব্যানার বা পতাকা ছাড়াই আমরা এলাকায় শিবির করে ভোটারদের ফর্ম ফিল-আপ করতে সাহায্য করছিলাম। বেলা ২টো নাগাদ হীরাপুর গ্রাম পঞ্চায়েতের ১৫৪ নম্বর বুথের তৃণমূল কর্মীরা এসে আমাদের শিবির তুলে দেওয়ার হুমকি দেয়। এমনকি, টেবিল থেকে সব কাগজপত্রও ফেলে দেয়। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’ 
এই প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক রমেশ সাঁধুখা বলেন, সাধারণ মানুষের স্বার্থে আমাদের কর্মীরা ফর্ম ফিল-আপ করতে সাহায্য করছিলেন। সেই সময় তৃণমূলের নেতা-কর্মীরা এসে হামলার চেষ্টা করেছে। আমরা পুলিশ-প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশনকেও বিষয়টি জানিয়েছি। তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল কর। তিনি বলেন, যে যার এলাকায় মানুষকে ফর্ম ফিল-আপে সহায়তা করছেন। এখানে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। প্রচারের আলোয় আসার জন্য বিজেপি এই ধরনের মিথ্যা অভিযোগ করছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ