Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়া ১ ব্লক: পুকুরে জমছে শৌচবর্জ্য, পরিষ্কারের অভিনব উদ্যোগ পঞ্চায়েত সমিতির

উলুবেড়িয়া ১ ব্লক অফিস চত্বরে একটি বড় পুকুর আছে। এই ব্লক অফিস চত্বরেই থাকা একাধিক অফিস ও শৌচাগারের বর্জ্য জল এই পুকুরে পড়ে জলদূষণ হচ্ছিল। সম্প্রতি উলুবেড়িয়া ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বর্জ্য জল দূষণমুক্ত করার প্রকল্প তৈরি করা হয়েছে।

উলুবেড়িয়া ১ ব্লক: পুকুরে জমছে শৌচবর্জ্য, পরিষ্কারের অভিনব উদ্যোগ পঞ্চায়েত সমিতির
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া ১ ব্লক অফিস চত্বরে একটি বড় পুকুর আছে। এই ব্লক অফিস চত্বরেই থাকা একাধিক অফিস ও শৌচাগারের বর্জ্য জল এই পুকুরে পড়ে জলদূষণ হচ্ছিল। সম্প্রতি উলুবেড়িয়া ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বর্জ্য জল দূষণমুক্ত করার প্রকল্প তৈরি করা হয়েছে। ফলে এখন বর্জ্য জল পরিশোধিত হয়ে পুকুরে পড়ছে। দূষণমুক্ত হচ্ছে পুকুরের জল। 

Advertisement

উলুবেড়িয়া ১ ব্লক অফিস চত্বরে উলুবেড়িয়া ১ পঞ্চায়েত সমিতি ছাড়াও ভূমি ও ভূমি রাজস্ব অফিস সহ বিভিন্ন দপ্তরের অফিস। পাশাপাশি এই অফিস চত্বরেই আছে ব্লকের আধিকারিক ও কর্মীদের আবাসন। এইসব অফিস ও  আবাসনের শৌচাগার থেকে রোজ নির্গত প্রায় সাড়ে ৮ হাজার লিটার বর্জ্য জল বিভিন্ন নিকাশি নালার মাধ্যমে সরাসরি এই পুকুরে পড়ত। তাই এই বর্জ্য জলকে পরিশোধিত করে পুকুরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। উলুবেড়িয়া ১ পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, স্বচ্ছ ভারত মিশনের (গ্রামীণ) অর্থে প্রকল্পটিতে ব্যয় হয়েছে ৩ লক্ষ ২৭ হাজার ৩৭৬ টাকা।
পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, চারটি পর্যায়ে এই বর্জ্য জল পরিশোধন করা হচ্ছে। প্রথমে ইনলেটের মাধ্যমে জল সেডিমেন্টেশন ট্যাঙ্কে পড়ে। যেখানে জলে ভাসমান কঠিন বস্তকে পৃথক করা হয়। এরপর সেই জল ডাইজেশন চেম্বারে পড়ে। যেখানে জৈব্য বর্জ্য ব্যাক্টেরিয়ার মাধ্যমে পচিয়ে ফেলা হয়। পরে সেই জল অ্যানারোবিক ডিকম্পোজিশন সেন্টারে ফেলা হয়। যেখানে জটিল জৈব্য বর্জ্য ভেঙে পরিবেশবান্ধব জলে পরিণত করার পর সেই পরিস্রুত জল পুকুরে মেশে। উলুবেড়িয়া ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্রশেখর প্রামাণিক বলেন, ব্লকে যেসব পুকুর আছে, তার অধিকাংশ পুকুরেই বর্জ্য জল পড়ে। এইসব পুকুরের জল ব্যবহার করায় এলাকার বাসিন্দারা নানারকম সমস্যা, রোগে ভোগেন। ইতিমধ্যে আমরা গ্রাম পঞ্চায়েতগুলিকে এইরকম পুকুর আর কোথায় আছে, সেটা সমীক্ষা করে জানাতে বলেছি।
উলুবেড়িয়া ১-এর বিডিও এইচ এম রিয়াজুল হক বলেন, ব্লকের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা এর পরিকল্পনা, রূপায়ণ করেছেন। ব্লক অফিস চত্বরের এই প্রকল্পটি সফল হওয়ায় এবার গ্রামের পুকুরগুলির দিকে নজর দিয়েছি। পরিবেশের স্বার্থে এইসব পুকুরগুলিকেও দূষণমুক্ত করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ