Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উল্টে গেল মদের বোতল বোঝাই গাড়ি

উল্টে গেল মদের বোতল বোঝাই গাড়ি
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: মঙ্গলবার সাত সকালে পুরুলিয়া মফস্‌সল থানার শুড়িবাঁধ এলাকায় উল্টে গেল মদের বোতলবোঝাই গাড়ি।  পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক ধরে গাড়িটি রঘুনাথপুরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বর্ষবরণের আগে সেই মদের বোতল কুড়াতে কার্যত সুরাপ্রেমীদের হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় সিভিক ভলান্টিয়াররা লুটপাটে বাধা দেন। ঘটনায় গাড়ির চালক কিংবা খালাসি কেউই সেই রকম জখম হননি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ