Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় ড্রোন উড়িয়ে   জমিতে কীটনাশক স্প্রে

খুবই অল্প খরচে, দ্রুত সার ও ওষুধ প্রয়োগের লক্ষ্যে ড্রোনের মাধ্যমে জমিতে কীটনাশক ছড়িয়ে দেখানো হল উলুবেড়িয়া ১ নং ব্লকে।

উলুবেড়িয়ায় ড্রোন উড়িয়ে   জমিতে কীটনাশক স্প্রে
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: খুবই অল্প খরচে, দ্রুত সার ও ওষুধ প্রয়োগের লক্ষ্যে ড্রোনের মাধ্যমে জমিতে কীটনাশক ছড়িয়ে দেখানো হল উলুবেড়িয়া ১ নং ব্লকে। বুধবার ব্লকের হাটগাছা ১ নং গ্রাম পঞ্চায়েত এবং মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরীক্ষামূলক প্রদর্শন করা হয়। ড্রোনের মাধ্যমে জমিতে কীটনাশক স্প্রে করার সময় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, মহকুমার সহ কৃষি অধিকর্তা মিতালি কুণ্ডু, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক। কৃষিদপ্তর সূত্রে খবর, এদিন ১৫ থেকে ২০ বিঘা ধান জমিতে কীটনাশক স্প্রে করা হয়। কৃষি আধিকারিকদের বক্তব্য, যেখানে এক হেক্টর জমিতে ওষুধ স্প্রে করতে গেলে ৫০০ লিটার জলের প্রয়োজন, সেখানে ড্রোনের মাধ্যমে মাত্র ৩০ থেকে ৪০ লিটার জলেই এই কাজ সম্পন্ন করা যাবে। একটি ড্রোনের মাধ্যমে একদিনে সর্ব্বোচ্চ ৭৫ বিঘা জমিতে স্প্রে  করা সম্ভব। কৃষিদপ্তর সূত্রে খবর, সরকার কৃষিকে আধুনিকীকরণ করতে চায়। ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহার শুধু কৃষকদের সময় বাঁচাবে তাই নয়, ফসল উৎপাদনের খরচ ও জলের অপচয় কম হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ