Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উজবেকিস্তানের রাষ্ট্রদূত এলেন কলকাতায়

উজবেকিস্তানের রাষ্ট্রদূত এলেন কলকাতায়
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উজবেকিস্তানের রাষ্ট্রদূত সারদোর রুস্তামবায়েভ এবং ট্রেড ইকোনমিক কাউন্সেলার খুরশিদবেক সামিয়েভ শহরে এসে মিশে গেলেন কলকাতার সংস্কৃতি ও ব্যবসায়িক আবহের সঙ্গে। বেঙ্গল বিজনেস কাউন্সিল এবং ওয়েল্থ অ্যাপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একযোগে তাঁদের সঙ্গে দু’দেশের সাংস্কৃতিক আদানপ্রদান এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে আলোচনা করে এবং তাঁদের কলকাতা ঘুরে দেখানোর ব্যবস্থা করে। বেঙ্গল বিজনেস কাউন্সিলের তরফে তাঁদের সঙ্গে ছিলেন চেয়ারম্যান অভিষেক আড্ডি, জেনারেল সেক্রেটারি শুভাশিস দত্ত, ডেপুটি জেনারেল সেক্রেটারি দোলা মল্লিক, সৌমজিৎ ঘোষ ও অন্যান্যরা। উজবেকিস্তানের দু’ই কূটনীতিক বাঙালি খাবার চেখে দেখার পাশাপাশি শহরের বিভিন্ন ব্যবসায়িক ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ