ইউজিসি: কমিটি গঠন করবে কেন্দ্র
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বৈষম্যহীন ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে বেশ কিছু নিয়ম জারি করেছে ইউজিসি। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, সব মহলের আশঙ্কা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ছাত্র এবং অভিভাবক সমাজের আশঙ্কা দূর করতে সরকার সচেষ্ট। পাশাপাশি, সমাজের কোনো অংশ যাতে নিজেদের বঞ্চিত না ভাবে, সেই চেষ্টাও চালাচ্ছে সরকার। 

Advertisement