Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উদ্ধার ২৭টি মোষ

উদ্ধার ২৭টি মোষ
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড় সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে পুলিসের বিশেষ অভিযানে মোষ সহ গ্রেপ্তার হয় তিন। পুলিস জানিয়েছে, ধৃতরা হল আইজুল আলি, তাহিত আলম ও মহম্মদ আনজার। প্রথমজন অসমের বাসিন্দা। বাকি দু’জন বিহারের। ফাঁসিদেওয়া থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে রাতে এলাকায় অভিযান চালানো হয়। এরপর সন্দেহজনক একটি লরি আটক করে তল্লাশি চালালে সেখান থেকে ২৭টি মোষ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার মোষ ডালখোলা থেকে ময়নাগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। উদ্ধার মোষ খোঁয়াড়ে পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ