Bartaman Logo
১০ জুন, ২০২৬

উদ্ধার অসমের ৪ অপহৃত গাড়ি চালক

উদ্ধার অসমের ৪ অপহৃত গাড়ি চালক
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: পৃথক ঘটনায় অসমের চার অপহৃত গাড়ি চালককে উদ্ধার করল পুলিস। প্রথম ঘটনাটি ঘটে অসম-মিজোরাম সীমান্ত এলাকায়। আশরাফুল হক নামে এক অটো চালককে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। অভিযোগ পেয়ে পুলিস আশরাফুলকে উদ্ধার করে। অন্যদিকে, গত ৩১ জানুয়ারি মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় অপহৃত হন অসমের তিন ট্রাক চালক। কুকি-বহুল সংপী থেকে তাঁদের অপহরণ করা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ