Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উদ্ধার করা মোবাইল ফেরাল পুলিস

উদ্ধার করা মোবাইল ফেরাল পুলিস
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিস। শুক্রবার কাঁথির মহকুমা শাসকের সভাকক্ষে জেলা পুলিসের উদ্যোগে ‘আন্তরিক’ কর্মসূচির মাধ্যমে ১২১ জনের হাতে হারানো ফোন তুলে দেন পুলিস আধিকারিকরা। উপস্থিত ছিলেন কাঁথির অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) শুভেন্দ্র কুমার, কাঁথি মহকুমা পুলিস আধিকারিক দিবাকর দাস, এগরা মহকুমা পুলিস আধিকারিক দেবীদয়াল কুণ্ডু প্রমুখ। ছিলেন কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন থানার পুলিস আধিকারিকরা।  
Advertisement
এদিন ফোন ফিরে পেয়ে খুশি মারিশদার রবি ঘোড়াই, ভূপতিনগরের ভানুচরণ মাইতি সহ সকলেই। তাঁরা বলেন, ফোন হারিয়ে যাওয়ার পর আবার যে ফিরে পাব, সেই আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পুলিসের উদ্যোগে তা সম্ভব হল। অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) বলেন, আমরা আগামী দিনেও হারানো ফোন উদ্ধার করে মালিকদের তুলে দেব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ