Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উদ্ধার হওয়া ৭টি বাইক মালিকদের ফিরিয়ে দিল কাঁথি থানার পুলিস

উদ্ধার হওয়া ৭টি বাইক মালিকদের ফিরিয়ে দিল কাঁথি থানার পুলিস
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া সাতটি বাইক উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল কাঁথি থানার পুলিস। কাঁথি মহকুমা আদালতের নির্দেশ মেনে মালিকদের হাতে বাইক ফিরিয়ে দেওয়া হয়। শনিবার কাঁথি থানায় এসডিপিও দিবাকর দাস ও আইসি প্রদীপকুমার দাঁ সাতটি বাইক মালিকের হাতে তুলে দেন। উল্লেখ্য, কাঁথি শহরে প্রায়ই বাইক চুরি যাচ্ছিল। তদন্তে নেমে পুলিস গত বছরের ৪ ডিসেম্বর হুগলির খানাকুলের সৈকত সামন্তকে গ্রেপ্তার করে। রামনগরের দেউলিবাংলোর কাছে সৈকতের একটি গ্যারেজ ছিল। সে মেলা, বিভিন্ন অনুষ্ঠান ও রাস্তার পাশে রাখা বাইক বিশেষ চাবির সাহায্যে খুলে গ্যারেজে নিয়ে চলে আসত। বাইকটি রং কগর বিক্রি করত। তার সহযোগী হিসেবে কাজ করত মন্দারমণি কোস্টাল থানার কালিন্দী গ্রামের প্রসেনজিৎ জানা।
Advertisement
পুলিস বাইক কেনার টোপ দিয়ে প্রথমে প্রসেনজিৎ ও পরে সৈকতকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া ১৫টি বাইক বাজেয়াপ্ত করে। তার মধ্যে সাতটি বাইক এদিন মালিকের হাতে তুলে দেওয়া হয়। এসডিপিও বলেন, আদালতের নির্দেশ মেনে আমরা বাইকগুলি মালিকদের হাতে তুলে দিয়েছি। আরও কেউ যুক্ত রয়েছে কি না, আমরা তা জানার চেষ্টা করছি। আমরা পুরো গ্যাংটিকেই ধরার চেষ্টা চালাচ্ছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ