নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উদ্ধার হল না চুরি যাওয়া টোটো। গত শুক্রবার রাতে কাজ থেকে বাড়ি ফিরে ঘরের পাশে টোটো রেখেছিলেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, টোটো উধাও। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সংলগ্ন টিবি হাসপাতাল পাড়ার এ ঘটনায় আলোড়ন ছড়ায় এলাকায়। শনিবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন টোটোর মালিক মদনগোপাল সাহা। তাঁর দাবি, রাস্তার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, ভোরের দিকে দু’জন তাঁর টোটো চুরি করে পালাচ্ছে। পুলিসকে ওই ফুটেজ জমা দিয়েছেন তিনি। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
মদনগোপালবাবুর অভিযোগ, এর আগেও তাঁদের এলাকায় চুরির ঘটনা ঘটেছে। কিন্তু একেবারে ঘরের পাশে রাখা টোটো যে চুরি হয়ে যাবে, তা ভাবতে পারেননি তিনি।



