Bartaman Logo
১০ জুন, ২০২৬

উদ্ধার ধর্ষিতা কিশোরী

উদ্ধার ধর্ষিতা কিশোরী
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নভি মুম্বইয়ের এক রেলস্টেশন থেকে ১২ বছরের এক কিশোরীকে উদ্ধার করল জিআরপি। মনে করা হচ্ছে, তাকে ধর্ষণের পর স্টেশনে ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় মামলা দায়ের করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে রেলপুলিস। ওই নাবালিকার পরিবারের সন্ধান চলছে। সোমবার ওই কিশোরীকে ঘানসোলি স্টেশনে পড়ে থাকতে দেখা যায়। পুলিসের প্রশ্নের মুখেও সে নিজের ব্যাপারে কিছু জানাতে পারেনি। পুলিস জানিয়েছে, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ স্পষ্ট। তবে ওই কিশোরী কোনও কথা বলছে না। দুষ্কৃতীদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ