নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইপিএলের ঢাকে কাঠি পড়ল। ঘোষিত হল ২০২৫ পর্বের ক্রীড়াসূচি। উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল যে ইডেনে হবে, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল গতবার কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ায়। তবে দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। কারণ, বোর্ডের কর্তারা ভিন্ন ভিন্ন তারিখ বলছিলেন। শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ২২ মার্চ উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। উল্টোদিকে যখন বিরাট কোহলির মতো মহাতারকা, তখন এই ম্যাচের উত্তেজনার পারদ মাপতে যাওয়া বোকামি।
Advertisement
কলকাতার দর্শকরা এবছর ক্রিকেট ও বিনোদনের ককটেল তারিয়ে উপভোগ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠান, ৯টি ম্যাচ, তার উপর ২৫ মে ফাইনাল। শুধু কী তাই, দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে ইডেনে। অর্থাৎ কেকেআর যদি প্লে-অফে উঠতে নাও পারে, তাহলেও ক্রিকেটের নন্দন কাননের গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ বইবে। প্লে-অফের বাকি দু’টি ম্যাচ হবে হায়দরাবাদে ২০ ও ২১ মে। কারণ, গতবারের রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদ।
২০২৫ আইপিএল চলবে ৬৫ দিন ধরে। হবে ৭৪টি ম্যাচ। ১০ দলের টুর্নামেন্ট হলেও আইপিএলের প্রসারে খেলা হবে ১৩টি ভেন্যুতে। দশটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। এক নম্বর গ্রুপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস। আর দ্বিতীয় গ্রুপের দলগুলি হল সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস। সবমিলিয়ে প্রতিটি দল খেলবে ১৪টি করে ম্যাচ।
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস অভিযান শুরু করবে ২৩ মার্চ ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ২৪ মার্চ দিল্লি নামবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।
কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ
২২ মার্চ- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (কলকাতা), ২৬ মার্চ- রাজস্থান রয়্যালস (গুয়াহাটি), ৩১ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই), ৩ এপ্রিল-সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা), ৬ এপ্রিল-লখনউ সুপার জায়ান্টস (কলকাতা), ১১ এপ্রিল-চেন্নাই সুপার কিংস (চেন্নাই), ১৫ এপ্রিল-পাঞ্জাব কিংস (চণ্ডীগড়), ২১ এপ্রিল-গুজরাত টাইটান্স (কলকাতা), ২৬ এপ্রিল-পাঞ্জাব কিংস (কলকাতা), ২৯ এপ্রিল-দিল্লি ক্যাপিটালস (দিল্লি), ৪ মে- রাজস্থান রয়্যালস (কলকাতা), ৭ মে-চেন্নাই সুপার কিংস (কলকাতা), ১০ মে-সানরাইজার্স হায়দরাবাদ (হায়দরাবাদ), ১৭ মে-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (বেঙ্গালুরু)।
আইপিএল প্লে-অফের সূচি
২০ মে-প্রথম কোয়ালিফায়ার (হায়দরাবাদ), ২১মে-এলিমিনেটর (হায়দরাবাদ), ২৩ মে-দ্বিতীয় কোয়ালিফায়ার (কলকাতা), ২৫ মে-ফাইনাল (কলকাতা)।