Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার শহরে রাস্তার কাজের সূচনা উদয়নের, গরহাজির পুরচেয়ারম্যান রবি

কোচবিহার পুর এলাকায় এসে রাস্তা ও নালার কাজের সূচনা করে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অথচ সেই অনুষ্ঠানে দেখা গেল না খোদ পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে।

কোচবিহার শহরে রাস্তার কাজের সূচনা উদয়নের, গরহাজির পুরচেয়ারম্যান রবি
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দেওয়ানহাট: কোচবিহার পুর এলাকায় এসে রাস্তা ও নালার কাজের সূচনা করে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অথচ সেই অনুষ্ঠানে দেখা গেল না খোদ পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে। একসময় তিনি এই দপ্তরের মন্ত্রীও ছিলেন। শুক্রবার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ সহ অধিকাংশ কাউন্সিলার এই অনুষ্ঠানে হাজির ছিলেন বটে, কিন্তু পুরচেয়ারম্যানের অনুপস্থিতি অবাক করেছে কর্মী, সমর্থকদের। জেলায় উদয়ন-রবির ঠাণ্ডা লড়াইয়ের চোরাস্রোত যে এখনও বহমান, স্পষ্ট করল এদিনের ঘটনা। তা প্রকাশ্যে আসতেই নেতা, কর্মী মহলে গুঞ্জন।

Advertisement

কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট বলেছেন, পুর এলাকায় কোনও কাজ করতে হলে পুরসভার সঙ্গে প্রস্তাব নিতে হয়। অনুমোদন নেওয়ার বিষয় থাকে। এক্ষেত্রে এগুলি কিছুই করা হয়নি। এবিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। তাই কি অনুষ্ঠান হচ্ছে বলতে পারব না। 
বিকেলে পুর এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ১১টি ওয়ার্ডের রাস্তা এবং নিকাশিনালার কাজের উদ্বোধন করেন উদয়ন। কোচবিহার পুর এলাকার পাশাপাশি এদিন কোচবিহার-১ ব্লকের মোয়ামারী ও চন্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় একগুচ্ছ রাস্তার কাজের সূচনা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ১৫ কোটি টাকা ব্যয়ে মোয়ামারীতে প্রায় ১৮ কিমি পেভার ব্লকের রাস্তা ও ৪ কোটিতে চান্দামারীতে দু’টি রাস্তার কাজের সূচনা করেন উদয়ন। তিনি বলেন, সবাইকে জানানো হয়েছে। পুর চেয়ারম্যান ব্যস্ত থাকায় হয়তো আসতে পারেননি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ