Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উছলপুকুরিতে স্পেশাল মিড ডে মিল

উছলপুকুরিতে স্পেশাল মিড ডে মিল
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: সাদা ভাত, সব্জি ও মুসুর ডালের পাশাপাশি এবার পড়ুয়াদের পাতে পড়ল বিভিন্ন রকমের পিঠেপুলি ও রসগোল্লা। সঙ্গে দেওয়া হল চিকেন। শনিবার এমনই স্পেশাল মিড-ডে মিলের আয়োজন করা হল মেখলিগঞ্জ ব্লকের ধুলিয়া উছলপুকুরি পঞ্চম প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগেই পড়ুয়াদের জন্য এদিনের এই বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক চিত্রমোহন বর্মন বলেন, নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। অনেক নতুন পড়ুয়া ভর্তি হয়েছে। নবীনবরণের পাশাপাশি এদিন মিড-ডে মিলের পাতে ভাত ও চিকেনের পাশাপাশি সমস্ত পড়ুয়াদের বিভিন্ন রকম পিঠে ও মিষ্টি খাওয়ানো হয়। স্পেশাল মিড-ডে মিল পেয়ে খুশি স্কুলের খুদে পড়ুয়ারাও।
Advertisement
সম্পর্কিত সংবাদ